বিশ্বব্যাপী করোনায় আক্রান্ত ছাড়াল ৪ কোটি ৬০ লাখ - The News Lion

বিশ্বব্যাপী করোনায় আক্রান্ত ছাড়াল ৪ কোটি ৬০ লাখ




দি নিউজ লায়ন  : জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের (জেএইচইউ) প্রকাশিত সর্বশেষ তথ্য অনুযায়ী-বিশ্বব্যাপী মহামারি করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা প্রায় ৪ কোটি ৬০ লাখ। 


 জেএইচইউ এর তথ্য অনুযায়ী, রবিবার সকাল পর্যন্ত সারা বিশ্বে প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪ কোটি ৫৯ লাখ ৭২ হাজার ৯৯৪ জনে। এছাড়া কোভিড-১৯ এ মারা গেছেন ১১ লাখ ৯৪ হাজার ৪৮২ জন।  


করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, দক্ষিণ এশিয়ার দেশ ভারত এবং ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিল।  সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃতের সংখ্যার দিক দিয়ে বিশ্বে প্রথমে রয়েছে আমেরিকা। এখনও ব্যাপক হারে সেখানে করোনার বিস্তার হচ্ছে। দ্রুত আক্রান্তের পাশাপাশি মৃত্যুও থেমে নেই।  রবিবার সকাল পর্যন্ত দেশটিতে করোনায় আক্রান্ত ৯১ লাখ ২২ হাজার ১১৪ জনে দাঁড়িয়েছে। 


এছাড়া দেশটিতে মোট মারা গেছেন ২ লাখ ৩০ হাজার ৫০২ জন।  যুক্তরাষ্ট্রের পরে মৃতের সংখ্যায় সবচেয়ে বেশি রয়েছে ব্রাজিল ও ভারত। বিশ্বের দ্বিতীয় জনবহুল দেশ ভারতে মোট আক্রান্ত ৮১ লাখ ৩৭ হাজারেরও বেশি মানুষ এবং মারা গেছেন ১ লাখ ২১ হাজার ৬৪১ জন। মৃতের সংখ্যায় দ্বিতীয় সর্বোচ্চ ক্ষতিগ্রস্ত দেশ ব্রাজিল। দেশটিতে মোট শনাক্ত রোগী ৫৫ লাখ ৩৫ হাজার ৬০৫ জন এবং মৃত্যু হয়েছে ১ লাখ ৫৯ হাজার ৮৮৪ জনের।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.